ফরিদপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে এক জনের ১০ বছরের সাজা
পাবনার ফরিদপুর উপজেলার এক শিশুকে বলাৎকারের ঘটনায় এক যুবককে ১০ বছরের কারাদন্ড এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার বিকেলে পাবনার অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত শামীম হোসেন (২২) পাবনার ফরিদপুর উপজেলার মৃধাপাড়া এলাকার ইজিবরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৬ সালের ১৮ মার্চ ফরিদপুর উপজেলার মৃধাপাড়ার এক শিশু সন্তান (৯) কে ফুসলিয়ে এলাকার একটি ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে শাশীম। ঘটনার পর ওই শিশুর পিতা বাদী হয়ে ফরিদপুর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাখওয়াত হোসেন ২০১৬ সালের ১৮ জুন আদালতে চার্জশিট দাখিল করে। আদলতের বিচারক ১২ জনের সাক্ষ্য গ্রহন শেষে বুধবার বিকেলে আসামী শামীমের বিরুদ্ধে এ রায় ঘোষনা করেন। মামলায় রাষ্টপক্ষে আইনজীবি ছিলেন সালমা আক্তার শিলু আর আসামী পক্ষে ছিলেন জাফর আলতাফ।

কোন মন্তব্য নেই