পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস হাইস্কুলে দু’দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের উদ্বোধনী উপলক্ষে বুধবার সকালে স্কুলের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোসেন ভুঁইয়া।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মিলের এমডি যিশু বিকাশ চৌধুরীর সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা রশিদ উল্লাহ, প্রধান শিক্ষক ফজলুল হকসহ অন্যরা বক্তব্য দেন। এর আগে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে ও মশাল জালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
কোন মন্তব্য নেই