করোনাকালে পাকশী রেলে ৮৫ গেটম্যানকে চাকরিচ্যুত করার প্রতিবাদে বিভাগীয় অফিস ঘেরাও, অনশন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
একদিকে গত ৪ মাস বেতন হয়নি, অন্যদিকে করোনাকালে রেলওয়ের পাকশী বিভাগীয় অঞ্চলের ৮৫ জন অ¯’ায়ী গেটম্যানদের চাকরিচ্যুত করা হয়েছে। এসব চাকরি হারানো টিএলআর গেটম্যানরা তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে এসব গেটম্যানরা আজ বুধবার সকালে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় ঘেরাও, বিক্ষোভ ও অনশন কর্মসূচী শুরু করেছে। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন।
গেটম্যানদের এই আন্দোলনে রেলওয়ে শ্রমিকলীগসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলও সমর্থন দিয়ে একাত্মতা ঘোষণা করেছে।
অনশন ও বিক্ষোভ কর্মসূচীর প্রথম দিনে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক শিশির মাহমুদ। বক্তব্য দেন জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল হাসান স্বপন, পাকশী রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ইকবাল হায়দার প্রমুখ।
পরে তারা পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারকে (ডিআরএম) একটি স্মারকলিপি প্রদান করেন।


কোন মন্তব্য নেই