সি লাইন’র সেলিম হোসেন জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নির্বাহী সদস্য হলেন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা এবং পাবনার অন্যতম সি লাইন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম হোসেনকে পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নির্বাহী সদস্য পদে পদায়ন করা হয়েছে। গত ৩০ মে সমিতির এক বিশেষ সভায় ১নং সদস্যর মৃত্যুতে শুন্যপদে সর্বসম্মতিক্রমে সেলিম হোসেনকে পদায়ন করা হয়।
সোমবার পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি ওমর আলী এবং সাধারণ সম্পাদক কালাম আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। নেতৃবৃন্দ জানান, সমিতির এক নির্বাহী সদস্যর মৃত্যুতে এই আসন শুন্য হয়।
এদিকে সি লাইনের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম হোসেনকে পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির নির্বাহী সদস্য পদে কো-অপ্ট করায় পাবনার বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই