Pabna



মালিগাছায় প্রকাশ্য কুপিয়ে হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের ফাঁসি দাবিতে মানবন্ধন


নিঁজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে ভজেন্দ্রপুর গ্রামে বাড়ি থেকে জোর করে প্রকাশ্য দিবালোকে ইয়াছিন প্রামাণিককে কুপিয়ে হত্যার প্রতিবাদে চিহ্নিত সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী ও তার পরিবার। বহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পাবনা ঈশ্বরদী মহাসড়কে টেবুনিয়া বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগের নেতা আব্দুল হামিদ খান, নিহত ইয়াছিন প্রমানিকের ভাই অধ্যাপক শাহাদত হোসেন, নিহত ইয়াছিন প্রমানিকের ছেলে জুয়েল হোসেন, আশরাফুল ইসলামসহ এলাকার সাধারণ মানুষ। 

মানবন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসী ইমান মন্ডল, সোহান, নাছিম, সেলিম, লিটন, রাব্বি প্রকাশ্য দিবালকে ইয়াছিন প্রমানিকে তার বাড়ি থেকে জোর করে ধরে প্রকাশ্য কুপিয়ে হত্যা করে। হত্যাকন্ডের কয়েক মাস অতিবাহিত হয়ে গেলেও তাদের গ্রেফতার করেনি প্রশাসন। 
সন্ত্রাসীরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ সময় নিহতের পরিবার প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি করেন।

কোন মন্তব্য নেই