Pabna



গত ২৪ ঘন্টায় ৫৭ জনের শনাক্ত, পাবনায় ঝড়ের গতিতে করোনা বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা ল্যাবে পাবনার ৩১ জনের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা একদিনে এ যাবৎ কালের হিসেবে সর্বোচ্চ। এদের মধ্যে একজন চিকিৎসকও আছেন। বিষিয়টি নিশ্চিত করেছেন রামেক করোনা ল্যবের পরিচালক প্রফেসর ডা. সাবেরা গুল নাহার। 

পাবনার সিভিল সাজন ডা: মেহেদী ইকবালও একই তথ্য নিশ্চিত করেন। তার দেয়া শনিবারের তথ্য মতে, পাবনা সদর উপজেলায় ২৬ জন, ঈশ্বরদী উপজেলায় একজন চিকিৎসকসহ ৪ জন ও আটঘরিয়া উপজেলায় ১ জন।
আর ঢাকা থেকে নমুনা সনাক্ত হয়েছে ২৬জনসহ মোট ৫৭ জন। ঢাকার ২৬ জনের ভেতর ঈশ্বরদী ২ জন, সদরে ১২জন, সুজানগর ৮ জন, আটঘরিয়ায় ১জন, ভ্গাুড়ায় ৩জন। এ নিয়ে পাবনা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ১২৯ জনে। 

তিনি জানান, শনিবার দুই সিফটে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা জন্য পিসিআর মেশিনে তোলা হয়। যার মধ্যে ১৬৬ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। যেখানে পাবনার মোট ৩১ জনের নমুনায় করোনা পজেটিভ সনাক্ত হয়। 

প্রস্গত, শনিবারের ৩১ জন শনাক্তের পর পাবনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৩জন। এই দিনে জেলায় কেউ মারা যাবার খবর পাওয়া যায়নি। তবে ১ জন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন এখন পযন্ত ৮ জন।

কোন মন্তব্য নেই