Pabna



ঈশ্বরদীতে করোনা উপসর্গে মায়ের মৃত্যুর পর আক্রান্ত চিকিৎসক, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

পাবনা প্রতিনিধি-
পাবনার ঈশ্বরদীতে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীমের মা আলো বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার মরদেহ ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে। 

এদিকে করোনা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ ধরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ডাঃ শফিকুল ইসলাম শামীম।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এফ এ আসমা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীম গত ১ সপ্তাহ ধরে সর্দি, জ্বর, গলা ব্যাথা ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে পাবনা কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ইতিমধ্যে তার করেনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবু জাফর জানান, ডাঃ শামীমের রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। তবে তার রিপোর্ট পজিটিভ বলে জেনেছি। তিনি গুরুতর অসুস্থ। কোভিড হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনে এয়ার এম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হবে।

কোন মন্তব্য নেই