Pabna



"নারীর ক্ষমতায়নে পথিকৃত শেখ হাসিনা"- মেজর জেনারেল রবি

পাবনা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডিজিএফআই সাবেক ডিজি মেজর জেনারেল নজরুল ইসলাম রবি জনগনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১১ ঘটিকার সময় আটঘড়িয়া উপজেলার বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।মোঃ জাকির হোসেনের আয়োজনে উক্ত সভায় জেনারেল রবি নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের ভূয়সী প্রশংসা করে বলেন নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল।নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা সরকার গত ৯ বছরে নারী ও শিশুর উন্নয়নে বেশকিছু আইন-নীতি ও বিধিমালা তৈরি করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্যজাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১; জাতীয় শিশু নীতি,শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি,মনোসামাজিক কাউন্সেলিং নীতিমালা,জাতীয় নারী উন্নয়ন নীতি বাস্তবায়নকল্পে কর্মপরিকল্পনা,পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা),ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন,পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা,বাল্যবিবাহ নিরোধ আইন।দুস্থদের জন্য রয়েছে নিরাপত্তামূলক কিছু প্রকল্প। যাকে বলা হয় ভিজিডি কার্যক্রম।২০০৯ থেকে ভিজিডি কার্যক্রমের সহায়তা প্রাপ্ত মোট উপকারভোগী নারীর সংখ্যা ছিল ৪০ লাখ।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পল্লী অঞ্চলের দরিদ্র গর্ভবতী মায়েদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে এবং শিশুর পুষ্টি নিশ্চিত করার জন্য দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি গ্রহণ করেছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শহর অঞ্চলে নিম্ন আয়ের কর্মজীবী মা ও তাদের শিশুদের স্বাস্থ্য ও পুষ্টিমান বৃদ্ধি করে তাদেরকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার রাজস্ব তহবিল থেকে ২০১০-১১ অর্থবছরে প্রথমবারের মতো কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি চালু করে।কর্মসূচির শুরু থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত ক্রমপুঞ্জিত ২ লাখ ৪৫ হাজার ১২৫ জন কর্মজীবী দুগ্ধদায়ী মাকে সেবা প্রদান করা হয়েছে এবং ১ লক্ষ ৮০ হাজার মাকে এই ভাতা প্রদান করা হয়।

জেনারেল রবি সরকারের নারী উন্নয়নে গৃহিত পদক্ষেপ গুলো উপস্থিত মহিলাদের সামনে তুলে ধরে বিষয়গুলো ঈশ্বরদী-আটঘড়িয়ার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানোর আহবান জানান।তিনি আরো বলেন একমাত্র শেখ হাসিনার সরকার নারীদের উন্নয়নে কাজ করেন। বাংলাদেশের চলমান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নের অগ্রযাত্রা ও ধারাবাহিকতা চলমান রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয়কে সুনিশ্চিত করতে হবে।

আমি সবসময় চেষ্টা করেছি নারী সমাজের পাশে থাকার।আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা আগামী নির্বাচনে যদি আমাকে মনোনয়ন দেন তাহলে নারীর ক্ষমতায়নে ঈশ্বরদী আটঘড়িয়াকে বাংলাদেশের রোল মডেলে পরিনত করতে শেখ হাসিনার নির্দেশনায় কাজ করে যাব।সর্বশেষে জেনারেল রবি উপস্থিত সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সুসাস্থ্য এবং কল্যাণের জন্য দোয়া চান।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন এ কে এম কামরুল ইসলাম ( ফুটু), ফখরুল ইসলাম ( সুজা), শাহজাহান আলী ( মন্টু), চাঁদভা ইউনিয়ন পরিষদের  সদস্য মোঃ বাদশা মিয়া , ইউ পি সদস্য মোছাঃ হামিদা খাতুন, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের  সদস্য মোঃ মোতাহার আলী, অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, বেরুয়ান বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম সহ আওয়ামী লীগের নেতা কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই