Pabna



প্রিন্স’র পক্ষে প্রচারনায় পাবিপ্রবি ছাত্রলীগ নেতা নুরুল্লাহ


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর আসনের দুই বারের সফল এমপি গোলাম ফারুক প্রিন্স’র জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারনা চালাচ্ছেন পাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল্লাহ ও তার সহযোগীরা। এ সময় তার সাথে আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। 
গত কয়েক দিন ধরে পাবনা সদরের পুষ্পপাড়া ও তার পার্শ্ববর্তী এলাকায় সাধারন গ্রামবাসীর কাছে গোলাম ফারুক প্রিন্সের জন্য নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরন করেন। এবং মিছিল করে এ সময় তিনি সবার মাঝে পাবনার উন্নয়নের চিত্র তুলে ধরেন।

বাংলাদেশ ছাত্রলীগ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল্লাহ বলেন, পাবনার উন্নয়নের রূপকার গোলাম ফারুক প্রিন্সের নৌকা মার্কাকে বিজয়ের জন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল নেতা কর্মী সদা প্রস্তুত আছে। আমরা জনগনের দোড়গোড়ায় গিয়ে তাদেরকে আওয়ামী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি পাবনা-৫ আসনে নৌকা মার্কার বিজয় এনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে দেশের উন্নয়নের জন্য কাজ করার সুযোগ করে দিবো ইনশাঅল্লাহ্।

কোন মন্তব্য নেই