Pabna



পাবনার বলরামপুরে মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভা


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও বলরামপুর মাদক নির্মূল কমিটির উদ্যোগে বলরামপুরের সরদার পাড়ায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে জনসচেতনতা মূলক বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পাবনা কার্যালয়ের ইন্সপেক্টর কাজী হাবিবুর রইচ, এএসআই শের আলম, তায়েব সরদার, সেলিম সরদার, দোগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোবাহান সরদার, আব্দুল কাদের মিঠু মাস্টার, মান্নান ভূঁইয়া প্রমূখ।

বক্তারা বলেন, মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণ সমাজের বিশাল একটি অংশ এই ব্যাধিতে আক্রান্ত। এ ভয়াবহ ব্যাধির কড়াল গ্রাস থেকে আমাদের তরুণদের রক্ষা করতে সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই।
মাদক ছাড়ার ক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তির দৃঢ় ইচ্ছা এবং মানসিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সব মাদকাসক্ত ব্যক্তির হয়তো চিকিৎসার প্রয়োজন নেই। তবে পরিবারের সহযোগিতা ছাড়া মাদক ছাড়া সম্ভব নয়।
আলোচনা পর্ব শেষে মাদক গ্রহণ না করার শপথ বাক্য পাঠ করান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পাবনা উপ-অঞ্চলের ইন্সপেক্টর কাজী হাবিবুর রইচ। শপথ বাক্য পাঠ শেষে প্রজেক্টরের মাধ্যমে মাদকের কুফল ও সচেতনতা মূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

কোন মন্তব্য নেই