Pabna



মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনায় মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের লক্ষ্যে আজ সোমবার সকালে এক প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, সিভিল সার্জন তাহাজ্জেল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সালমা খাতুন, অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, সরকারী বেসরকারী উন্নয়ন সংস্থা কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রধান গণসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান গন ব্যাক্তিবর্গ।

কোন মন্তব্য নেই