Pabna



পাবনা-৪ আসনে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রফিকুল ইসলাম লিটন


পাবনামেইল২৪ রিপোর্ট-  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নৌকার মাঝি হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন

আজ শনিবার (১০ নভেম্বর) দুপুর ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দীর্ঘদিন ধরে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের প্রতিটি গ্রাম ওয়ার্ডসহ সকল এলাকার মানুষের সাথে নিবীড় যোগাযোগ রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম লিটন। ইতিমধ্যেই তিনি উঠান বৈঠক, গণসংযোগসহ বিভিন্ন সভা সমাবেশ করেছেন, বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেছেন, নৌকা মার্কায় ভোট চেয়েছেন।আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার হয়ে পাবনা-৪ নির্বাচনী এলাকায় কাজ করছেন বলেও জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। 

রফিকুল ইসলাম লিটন বলেন, "জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে সকলকে সাথে নিয়ে সুন্দর ঈশ্বরদী-আটঘরিয়া গড়ার জন্য কাজ করবো। জনপ্রতিনিধি হয়ে ঈশ্বরদী-আটঘরিয়ার জন্য কাজ করতে চাই, এমন একটি ঈশ্বরদী গড়ে তুলেছেন চাইযেখানে কোন সাংবাদিক হামলার শিকার হবে না। ছাত্রলীগ ও যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থাকবে। আওয়ামীলীগযুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা হবে নাতাদের কারাগারে যেতে হবে না। তাদের হত্যার শিকার হতে হবে নাতাদের পঙ্গুত্ব বরণ করতে হবে না। ঈশ্বরদী-আটঘরিয়ার এই তৃণমুলের মানুষগুলো আমাকে শক্তি যোগায়। আমি নির্যাতিত নিপীড়িত ও অবহেলিত আওয়ামীলীগের নেতা-কর্মীদের পাশে ছিলাম ও আছি। তাছাড়া নৌকা মার্কা শেখ হাসিনা যাকে দিবেন তাঁর পক্ষেই কাজ করবো।"

ইতিমধ্যে পাবনা-৪ আসনে লিটনের জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, মানুষের কথা শুনেছেন। নৌকা মার্কার কাছে মানুষের চাওয়া-পাওয়াগুলো লিটনের কাছে তুলে ধরেন সাধারণ মানুষেরা। 


মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথাসহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারাসলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নায়েক (অবঃ) এম এ কাদেরমুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডলসহ-সভাপতি আব্দুল খালেক জোয়াদ্দারসাংগনিক সম্পাদক সাহেব আলী মেম্বারবঙ্গবন্ধু পদক প্রাপ্ত কৃষাণী বেলী বেগমদাশুড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক ইউপি সদস্য রুনা খাতুন,  ঈশ্বরদী যুব মহিলা লীগের আহবায়ক আতিয়া ফেরদৌস কাকলীমুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মিলনযুবলীগ নেতা আব্দুল হান্নানসাবেক ছাত্রলীগ নেতা আমিরুল ইসলাম ও সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক কামরুজ্জামান স্বপনসহ ঈশ্বরদী-আটঘরিয়ার নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই