Pabna



পাবনা-২ আসনে কামরুজ্জামান উজ্জল মনোনয়ন সংগ্রহ করলেন


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান উজ্জল। শনিবার দুপুরে আওয়ামী লীগ লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

দীর্ঘদিন ধরে তিনি পাবনা-২ আসনের প্রতিটি গ্রাম ওয়ার্ডসহ সকল এলাকার মানুষের সাথে নিবীড় যোগাযোগ রাখেন। ইতিমধ্যেই তিন প্রায় তিনশত উঠান বৈঠকসহ বিভিন্ন সভা সমাবেশ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রলীগ নেতা বর্তমানে কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতা। তিনি এলাকার অসহায় মানুষের পাশে থেকে কাজ করতে চান বলেই তার জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে বলেও জানিয়েছেন। তিনি একজন শিক্ষানুরাগী ব্যাক্তিও বটে। ব্যাক্তি জীবনে তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সাধারন সম্পাদক। তিনি ইতিমধ্যেই তার এলাকায় একজন সজ্জন মানুষ হিসেবে সুনাম অর্জন করেছেন। তার সাথে সুজানগর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী তার হয়ে পাবনা-২ নির্বাচনী এলাকায় কাজ করছেন বলেও জানিয়েছেন নেতাকর্মীরা। 

কোন মন্তব্য নেই