Pabna



পাবিপ্রবিতে জেল হত্যা দিবসে প্রমোদ ভ্রমণ- বিচার দাবীতে ছাত্রলীগের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথা ভেঙ্গে ক্যাম্পাসে কোন কর্মসূচী না রেখে বাইরে দায়সারা ভাবে জেল হত্যা দিবস পালন করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষার্থীরা। এদিকে এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনের কর্মকর্তাদের জামায়াত বিএনপি আখ্যায়িত করে তাদের বিচার দাবী করেন। 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু জানান, প্রতি বছর জেলহত্যা দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে শোক র‌্যালী ওপাবনার কৃতি সন্তান এম মনসুর আলীসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়, কিন্তু এবার তা হয়নি। দীর্ঘদিনের প্রথা ভেঙ্গে জামায়াত বিএনপি সমর্থিত ভাইস চ্যান্সেলর ডা: রোস্তম আলী তার অনুগত প্রশাসনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্যাম্পাসের বাইরে রাজশাহীতে দায়সারা ভাবে দিবসটি পালন করেছে। এতে শিক্ষার্থীরা দিসবটির তাৎপর্য সম্পর্কে ধারনা পাওয়া থেকে বঞ্চিত হয়। এ ঘটনায় সাধারন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে ভিসিসহ বিএনপি জামায়াত সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের বিচার দাবী করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে দায়সারা ভাবে জেল হত্যা দিবস পালনের প্রতিবাদে পাবিপ্রবি ছাত্রলীগ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আসিফ কবিরের সভাপতিত্বে প্রশাসন ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সহ সভাপতি মাহমুদ কামাল তুহিন, সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক নুর উল্লাহ, শেখ রাসেল, বঙ্গবন্ধু হল শাখার সভাপতি লিংকন হোসেন প্রমুখ। সমাবেশের আগে বিক্ষোভটি ক্যাম্পাস প্রদক্ষিন করেন।  

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক অত্যান্ত ক্ষোভের সাথে জানান, বঙ্গবন্ধু বা জাতীয় চার নেতাকে এভাবে প্রশাসনিক কাঠামোর মধ্যে বেধে রাখা ঠিক হয়নি। তারা সবার এদেরে ১৬ কোটি মানুষের। এভাবে প্রশাসনের কয়েকজন গিয়ে রাজশাহীতে শ্রদ্ধা জানানো ঠিক হয়নি। জাতীয় চার নেতা একজনের বাড়ি পাবনায় হওয়া শর্তেও এখানে কোন কর্মসূচূ না থাকায় আমরা মর্মাহত এবং মনে করি তাকে অবজ্ঞা করা হয়েছে।  
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক জৈষ্ঠ শিক্ষক বলেন, পাবনায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জেলহত্যা দিবসসহ সকল জাতীয় দিবসে ক্যাম্পাসে কর্মসূচী পালন করা হয়। এসব কর্মসূচীতে ভিসি স্যারসহ সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন। কিন্তু এবার সেই প্রথা ভেঙ্গে বিশ্ববিদ্যালয়ের অর্থ অপচয় করে গুটি কয়েকজন ব্যাক্তিকে সাথে নিয়ে রাজশাহীতে দিবসটি পালন করেন। ওই শিক্ষক এই কর্মসূচীকে ভিসি মহোদয়ের প্রমোদ ভ্রমন বলে আখ্যায়িত করেছেন।  

এ ব্যাপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা: রোস্তম আলী ফরাজী বলেন, অভিযোগটি সঠিক নয়। জেলহত্যা দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসে আলোচনা সভা হয়েছে, জাতীয় চার নেতার মধ্যে রাজশাহীতে শহীদ কামরুজ্জামানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলহত্যা দিবসে তিনি ক্যাম্পাসে উপস্থিত নেই কেন জানতে চাইলে তিনি আমার শরীর খারাপ থাকায় রাজশাহীল কর্মসূচী শেষে রাজশাহীর বাস ভবনে চলে আসি। 

কোন মন্তব্য নেই