Pabna



পাবিপ্রবিতে মিটিং মিছিল সভা সমাবেশ বন্ধ ঘোষণা


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার মিটিং, মিছিল, সভা ও সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। 
শনিবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে ৫ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৪৭তম জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আপাতত: মিটিং, মিছিল, সভা ও সমাবেশ বন্ধ ঘোষণা করা হলো। এ আদেশ পাবিপ্রবির সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর জন্য প্রযোজ্য।
তবে ঘটনার পর পরই যে নোটিশ দেওয়া হয় বা ক্যম্পাসে টানানো হয় ওই নোটিশে সভা সমাবেশ, মিছিল মিটিং বা রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধের কোন কথাই উল্লেখ ছিল না। এ বিষয়ে পাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ওই সভায় উপস্থিত কয়েকজনের সাথে কথা বলা হলে তারা বিষয়টি নিয়ে কোন কথা বলেন নাই। ভাইস চ্যান্সেলরের নিজস্ব সিদ্ধান্ত কিনা জানতে চাইলেও তারা কোন প্রকার কথা বলেন নাই।
এ বিষয়ে পাবিপ্রবি’র ভিসি ড. রোস্তম আলী ফরাজী বলেন, ক্যম্পাসের পরিবেশ স্থিতিশীল রাখতেই এমন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

কোন মন্তব্য নেই