Pabna



পাবনা-৫ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গোলাম ফারুক প্রিন্স


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা-৫ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স। শুক্রবার সকালে ধানমন্ডিস্থ দলীয় কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন। এ সময় তার সাথে পাবনার বিভিন্ন পর্যায়ের কয়েক শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
জানা গেছে, পাবনার তারুণ্যদীপ্ত মানুষটি গোলাম ফারুক প্রিন্স। পাবনা-৫ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার লক্ষ্যে নিরলস ভাবে দলের জন্য কাজ করে চলেছেন। ইতিপূর্বেও তিনি দুই বার এই আসন থেকে এমপি নির্বাচিত হন। 
এলাকায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করার পাশাপাশি বেকার সমস্যা সমাধানে কাজ করে চলেছেন তিনি। এছাড়াও তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ছড়িয়ে দিতে তৃণমূল পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় চষে বেড়ান তিনি। দলের নেতাকর্মীদের বিপদে সব সময় পাশে থেকে বিপদ থেকে উদ্ধারে রাতদিন সময় ব্যয় করেন এই সজ্জন ব্যাক্তি। তার জন্যে দোয়া কামনা করেছেন পাবনার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

কোন মন্তব্য নেই