Pabna



পাবনা-৪ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন পাঞ্জাব বিশ্বাস


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে দলের কাছে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার দুপুরে তিনি ও তার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। 
এ সময় তার সমর্থকরা বলেন, পাবনা-৪ এর কান্ডারি গনমানুষের নেতা পাঞ্জাব বিশ্বাস এলাকার সকল সাধারণ মানুষের নিবেদিত প্রাণ। তিনি গরীব, দুঃখী, এবং সকল প্রকার মেহনতি মানুষের আস্থার প্রতীক। তিনিই জনগনের একমাত্র ভরসা ও আকাঙ্খা পূরণের প্রধান স্বপদ্রষ্টা। এই এলাকার তারুন্যের আগামি রাজনৈতিক অভিভাবক।
বর্তমানে সমাজের বিভিন্ন সামাজিক দায়বদ্ধতায় রাজনৈতিক ও আর্থসামাজিক সমস্যাবলী নিয়ে লেখার মাধ্যমে কাজ করে যাচ্ছেন পাঞ্জাব বিশ্বাস। এখানেই তিনি তার পরিসমাপ্তি ঘটাতে চান না। তিনি লালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শ বুকে নিয়ে স্বপ্ন দেখে চলেছেন অবিরাম আগামীর পথে। তাঁর চাওয়া শুধু সাধারণ মানুষের ভালবাসা। কোন অর্থ-বিত্ত-বৈভবের প্রয়োজনীয়তা বোধ করেন না তিনি। একনিষ্ঠতার সাথে দেশের ও দেশের মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত করতে সদা প্রস্তুত সাবেক এই সাংসদ। তরুন প্রজন্মকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান বহুদূর। আটঘরিয়া এবং ঈশ্বরদীর কৃতি সন্তান এক সময়ের তুখোড় ছাত্র নেতা। সর্বস্তরের মানুষের কাছে তার রাজনৈতিক ব্যক্তিত্বের স্বীকৃতির পাশাপাশি তিনি আজীবন সৎ মানুষ হিসেবে সমাদৃত। 
এ বিষয়ে পাঞ্জাব বিশ্বাস বলেন, আটঘরিয়া-ঈশ্বরদীর গনমানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়েই আওয়ামীলীগের ধানমন্ডিস্থ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আল্লাহ তার মনের আশা পুরণ করেন সে জন্যে সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন। 

1 টি মন্তব্য: