চরগোবিন্দপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও আহত সাত
সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা-নগড়বাড়ি মহাসড়কের চরগোবিন্দপুর বাজারে এক সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ৭ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত তাকসিমা আক্তার শিলা (৩৩) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রমের মৃত আকবর হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে নগরবাড়ি-পাবনা মহাড়কের চরগোবিন্দপুর বাজার সংলগ্ন গতিরোধকে পিছন থেকে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ ঘটনায় মাইক্রোবাসের সামনে থাকা যাত্রী তাকসিমা আক্তার শিলা গুরুতর আহত হয়। আহত তাকসিমাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। শিলা বগুড়ায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন।
মাইক্রোবাসের অপর যাত্রীদের মধ্যে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় প্রথম শ্রেণির ছাত্র তুলনকে (৮) রাজশাহী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান নিহত তাকসিমা আক্তার শিলার বড় বোন তাসমুন নাহার। তিনি আরো জানান, তারা পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা দাড়ামুদা গ্রামে যাচ্ছিলেন।
জেলার বাইরে থেকে আসা মাইক্রোবাসটির চালক গতিরোধক বুঝতে না পেরে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ধীর গতিতে গতিরোধক পার হওয়া ট্রাকের পিছনে ধাক্কা মারলে এই দূর্ঘটনার ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল খালেক জানান, দ্রুতগতির মাইক্রোবাসটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতদের সংবাদটি তিনি নিশ্চিত করেছেন।

কোন মন্তব্য নেই