Pabna



পাবনা চেম্বার প্রথম শ্রেনীতে উন্নীত উপলক্ষে সভা


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা চেম্বর অব কমার্স ইন্ডস্ট্রিজ লিমিটেড প্রথম শ্রেনীতে উন্নীত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে পাবনার শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম চত্বরে এক মতবিনিময় সভায় অনুষ্ঠানিকেভাবে এই তথ্য জানান পাবনা চেম্বারের উপদেষ্টা ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী। 
এ সময় তিনি বলেন, পাবনা চেম্বার ব্যবসা বানিজ্যের অগ্রগতিতে সহায়তার পাশপাশি তৃণমূলের ক্ষুদ্্র ব্যবসায়ীদেরও ঐক্যবদ্ধ করে তাদের ভাগ্য উন্নয়নেও কাজ করে যাচ্ছে। কারন তাদের উন্নয়ন ছাড়া দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব নয়।
পাবনা চেম্বারের বর্তমান কমিটির এক বছর পুর্তি উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
পরে মতবিনিময় শেষে উপস্থিত সবাই এক সাথে প্রাতরাস এ মিলিত হন। 

কোন মন্তব্য নেই