আতাইকুলাই যুবককে শ্বাসরোধে হত্যা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার আতাইকুলা মধুপুরে সোহেল মিয়া (২৩) নামের এক যুবক কে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সাকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, গত রাতে বাড়ি থেকে বেড় হয়ে আর বাড়ি ফেরেনি সোহেল। শুক্রবার সকালে স্থানীয়রা মধুপুর মাদ্রাসা রোড়ের একটি মাঠে সোহেলের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠাই।
পুলিশ আরো জানায়, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে কারা কি কারনে তাকে হত্যা করেছে সেটা জানাযায়নি। নিহত সোহেল আতাইকুলার মধুপুর এলাকার হেলাল হোসেনের ছেলে।

কোন মন্তব্য নেই