Pabna



সংসদ নির্বাচনের তফশিল ঘোষণায় পাবনায় আনন্দ মিছিল


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে পাবনায় আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার তফশিল ঘোষণার পর পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয়। পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি তসলিম হাসান সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।
পথসভায় বক্তারা, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

কোন মন্তব্য নেই