দুলাই থেকে অপহৃত স্কুল ছাত্রী রাজবাড়িতে উদ্ধার- আটক ১
সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সুজানগর দুলাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর অপহৃত ছাত্রীকে রাজবাড়ি জেলার পাংশা থেকে উদ্ধার করেছে আতাইকুলা থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী মাসুমের বাবা আব্দুল ওহাবকে আটক করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ইসলাম জানায়, পাবনার সুজানগর দুলাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আরিয়া আনোয়ার লিনজাকে (১৪) গত ৩ নভেম্বর দুলাই বাজার থেকে মাইক্রোবাস যোগে আতাইকুলা থানার লক্ষীপুর গ্রামের মাসুম তার সহযোগিদের সঙ্গে নিয়ে অপহরণ করে। ৫ নভেম্বর লিনজার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে সুজানগর থানায় একটি অপহরণ মামলা করেন, যার নং-৭। গোপন সংবাদে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার রাতে রাজবাড়ি জেলার পাংশা থেকে লিনজাকে উদ্ধার করা হয়। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম অপহণের মামলা হওয়ার বিষয়টি স্বীকার করে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘটনার প্রধান আসামী মাসুমকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি , তবে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই