নাশকতা এড়াতে পাবনায় র্যাবের বিশেষ টহল
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে যে কোনো নাশকতামূলক কর্মকান্ড এড়াতে পাবনায় র্যাবের টহল জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই টহল দেন।
জেলা ও উপজেলা শহর ছাড়াও মহাসড়কে পিকআপ ভ্যান এবং মোটরসাইকেলযোগে টহল চালিয়ে যাচ্ছেন র্যাব সদস্যরা।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান পিএসসি এর নেতৃত্বে এই টহল পরিচালনা করা হয় বলেও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছেন।
এ বিষয়ে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান পিএসসি জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হবে এবং সেটিকে কেন্দ্র করে কিছু মহল দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নষ্ট করার জন্য তৎপর হতে পারে। মূলত আমাদের এই স্পেশাল পেট্রোল সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও জন সাধারনের জান মালের রক্ষার জন্যই এই টহল জোরদার করা হয়েছে। সেই সাথে বিশৃংখলাকারী যে কেউ হোক না কেন তাদের কোন ছাড় দেয়া হবে না বলে হুসিয়ারী উচ্চারণ করে আরো বলেন, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই লক্ষেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও টহল জোরদার করা হয়েছে।


কোন মন্তব্য নেই