Pabna



এডওয়ার্ড কলেজ ছাত্র মিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন


নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র আহমেদ মিশকাত শিশুকে (২৪) হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের পর দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা শহরে এই মানববন্ধন করেন।  মানববন্ধনে বক্তব্যের এক পর্যায়ে মিশকাতের বাবা ও সহপাঠিদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। 

প্রসঙ্গত, মোবাইলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত মিশু পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। মিশু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন।
পুলিশ এই ঘটনার সাথে কারা জড়িত আছে তাদের খুঁজে বের করার জন্যে মাঠে কাজ করছেন বলে জানান পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবনে মিজান। 

কোন মন্তব্য নেই