মুঠোফোনে ডেকে কলেজ কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় মোবাইলে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রকে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আহমেদ মিশকাত মিশু (২৪)। নিহত মশু পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। মিশু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিলেন।
নিহত মিশুর বাবা গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পাবনা শহরের রাধানগর এলাকায় প্রাইভেট পড়াতে যান মিশকাত মিশু। এ সময় তাকে মোবাইল ফোনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ভিতরে ডেকে নিয়ে যায় দূর্বৃত্তরা। পরে মিশকাতকে এলোপাথারী ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিশু।
পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার এবনে মিজান জানান, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে জীম (২৩) নামের একজনকে আটক করা হয়েছে। নিহতের মাথা ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


কোন মন্তব্য নেই