আতাইকুলার চাঞ্চল্যকর আবু সাঈদ হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার আতাইকুলার চাঞ্চল্যকর আবু সাঈদ হত্যা মামলায় পাঁচকে যাবজ্জীবন কারাদন্ড ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে পাবনার অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালত-১ এর বিচারক রুস্তম আলী এই রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, আতাইকুলা থানার কুমারগারী বিশ্বাসপাড়ার আব্দুল লতিফের ছেলে আব্দুস সালাম ওরফে খোকন (৫০) একই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস (৪৪), ভারিয়াডাঙ্গি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৫), সুজানগর উপজেলার তাঁতীবন্ধ গ্রামের আজিজ মোল্লার ছেলে শুকুর আলী মোল্লা (৪৫) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম ওরফে কাঞ্চন (৪৩)। খালাস প্রাপ্তরা হলো সুজানগর উপজেলার ভবানীপুরের সলিমউদ্দিনের সেলিম (৪০) ও তাছির উদ্দিন মিয়ার ছেলে আলতাফ হোসেন (৪৫)
মামলার বিবরণে আইনজীবীরা জানান, ২০০৯ সালের ১৩ এপ্রিল রাতে আতাইকুলা থানার কুমারগারী গ্রামে আবু সাঈদকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে তার বন্ধুরা। পরদিন নিহতের ভাই রবিউল বাদী হয়ে ৭ জনকে আসামীকরে আতাইকুলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আতাইকুলা থানার ততকালীন এসআই আখেঁর আলী তদন্ত শেষে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারী ৭ জনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।
দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমান শেষে পাবনার অতিরিক্ত জেলা ও দয়রা জজ আদালত (১) এর বিচারক রুস্তম আলী পাঁচজনকে যাবজ্জীবন এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর ৬ মাস করে কারাদন্ডের রায় ঘোষনা করেন। অপর দুই জনের বিরুদ্ধে অপরাধ প্রমান না হওয়ায় তাদের মামলা থেকে খালাস দেওয়া হয়। রায় ঘোষনার সময় দুইজন আদালতে হাজির ছিল। মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন আইয়ুব খান খোকন আর রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন সালমা আক্তার শিলু।

কোন মন্তব্য নেই