Pabna



পাবনার ফরিদপুর থানার ওসি’র হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাবনার ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। থানায় কর্তব্যরত অবস্থায় আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। 
ফরিদপুর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে থানার মধ্যে নিজ কক্ষে কর্তব্যরত অবস্থায় তিনি বুকে ব্যাথা অনুভব করে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষনিক তাকে থানা থেকে দেড় কিলোমিটার দূরে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ফরিদপুরে জানাযা ও আনুষ্ঠানিকতা শেষে ওবায়দুর রহমানের মরদেহ তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকছেদপুর উপজেলায় পাঠানো হবে।

কোন মন্তব্য নেই