Pabna



সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন শাহিনুজ্জামান শাহিন

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম: 
পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেম মাষ্টারের কনিষ্ট পুত্র সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন আসন্ন সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের  দলীয় মনোনয়ন পেয়েছেন। 
পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ, নেতাকর্মীদের সাথে সাক্ষাত, কুশল বিনিময়, সভা-সমাবেশ, উঠান বৈঠক ও পোস্টার, ব্যানার, ফেস্টুন দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছেন। প্রতি নিয়ত সকাল থেকে রাত অবধি তিনি নির্বাচনী এলাকার নানা শ্রেণির পেশার মানুষের কাছে যাচ্ছেন, সমর্থন, দোয়া ও ভোট চাইতে। 
শাহিনুজ্জামান শাহিন বলেন, আমার পিতা প্রয়াত আবুল কাশেম মাস্টার আওয়ামীলীগের একজন পরীক্ষিত নেতা ছিলেন, আমার পিতা এলাকার দলীয় নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে থেকেছেন, আমিও আমার পিতার মত  নির্বাচনীও এলাকার দলীয় নেতাকর্মীদের বিপদে সবসময় পাশে থেকেছি, দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করেছি, সার্বিক বিচারে দলের জন্য ত্যাগী, শ্রমদানকারী এবং দলীয় মমত্ববোধেই জননেত্রী, মানবতার মা, ডিজিটাল বাংলাদেশের রুপকার, গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুজানগর উপজেলায় দলীয় মনোনয়ন দিয়েছেন। তিনি আরো বলেন আমি দলীয় মনোনয়ন পেয়েছি নির্বাচনীয় এলাকার মানুষ আমাকে ভালোবেসেই তাদের মূল্যবান ভোট দিয়ে নৌকা প্রতীক কে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুজানগর উপজেলা বাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই