Pabna



পাবনা স্বাধীনতা চত্বর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শনে অঞ্জন চৌধুরী পিন্টু

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মরনে স্বাধীনতা চত্বর নির্মান কাজের আগ্রগতি পরিদর্শন করেছেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। আজ সোমবার সকালে তিনি কাজের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, ইউনিভার্সাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী ও বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারন সম্পাদক মো: আব্দুল হান্নানসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।
গত বছরের ৩০ জুলাই এই কাজের উদ্বোধন করা হয়। এখানে নির্মান করা হবে একটি অত্যাধুনিক বিশাল মঞ্চ। দুটি গ্রীন রুম ও তিন দিকে থাকবে গ্যালারী। নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায দেড় কোটি টাকা।


কোন মন্তব্য নেই