Pabna



রুপপুরে মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় এক যুবলীগ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদীর রুপপুরে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরজু বিশ্বাস (৪৫) নামে যুবলীগ কর্মীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঈশ্বরদী থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা। রবিবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে থাকা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের এমদাদুল হক টুলু বিশ্বাসের ছেলে ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম বিশ্বাসের ভাতিজা এবং ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি।   
ঈশ্বরদী থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, রবিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনেক চমকপদ তথ্য দিয়েছেন পুলিশের নিকট। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছেনা। তবে আমরা নিশ্চিত কারা এই হত্যাকান্ডের সাথে জড়িত আমরা মুটামুটি নিশ্চিত হয়েছি। 
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাত দশটার সময় পাকশী ইউনিয়নের রুপপুর বিবিসি বাজার থেকে নিজ বাড়ির গেটে দূর্বৃত্তরা গুলি করলে মারাত্মক আহত হন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

কোন মন্তব্য নেই