Pabna



চর শিবরামপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর শিবরামপুর এলাকায় খাইরুল ইসলাম (৪২) নামের এক কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত খাইরুল চর শিবরামপুর গ্রামের মৃত সাবের আলীর ছেলে। 
নিহতের চাচাতো ভাই ও হেমায়েতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নিহত খাইরুল ইসলাম চর শিবরামপুর সুইচগেটের অদুরে জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় পুর্ববিরোধের জেরে তাকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা খাইরুলকে মুমুষ অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম আরো জানান, মাস খানেক আগে তার ওয়ার্ডে মাদক ও সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হয়। নিহত খাইরুল সেই কমিটির সদস্য ছিলেন। 
কমিটি গঠনের কিছুদিন পর স্থানীয় মাদক ব্যবসায়ী একই গ্রামের রাসেল হোসেন ফেনসিডিল ও অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়। রাসেলের সমর্থকদের ধারণা, তাকে গ্রেপ্তারের পেছনে খাইরুলের হাত ছিল। 
সেই প্রতিশোধ নিতেই রাসেলের সহযোগীরা খাইরল কে হত্যা করেছে বলে তারা ধারনা করছে। নিহত খাইরুল ৯ নং ওর্য়াড কৃষকলীগের আহবায়ক ছিল। 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন। 

কোন মন্তব্য নেই