Pabna



পাবনায় বাস-অটোবাইক সংঘর্ষ, আহত-৭

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলার সাঁথিয়ায় উপজেলায় বাস-অটোবাইক সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার আর আতাইকুলা ইউনিয়নের মাধপুর-তেলকুপি নামক স্থানে। আহতদের পাবনা ও রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদশী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস আতাইকুলা মাধপুর তেলকুপি নামক স্থানে এসে পৌছালে পার্শ্ববর্তী স্থানীয় সড়ক থেকে যাত্রী নিয়ে একটি অটোবাইক মহাসড়কে উঠা মাত্রই দ্রুতগামী সরকার ট্রাভেলসে’র সাথে সংঘর্ষ হয়। এতে অন্তত ৭ জন যাত্রী গুরুতর আহত হয়। 
আহতদের তেলকুপি গ্রামে মামুন ও আব্দুল বারেক উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। 
এদের মধ্যে ৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, মাধপুর গ্রামের লাল মিয়ার ছেলে স্বপন, ভুলবাড়িয়ার হাফেজ প্রাং,ধোপাদহ ইউনিয়নের পাইকশা গ্রামের রহিমের ছেলে আঃ আলীম। আহতদের মধ্যে অটোবাইক চালক স্বপনের অবস্থা আশংকাজনক হলে তাকে রাজশাহী মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা আরও জানায় মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির প্রায় ১০০গজ দুরে দুর্ঘটনা ঘটলেও তাদের কোন উপস্থিতি লক্ষ্য করা যায় নাই। এলাকার লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।





কোন মন্তব্য নেই