Pabna



বেড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি করায় শিক্ষককে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন বাগ মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমানের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে অশ্লীল আচরন ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান ও গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ করেছে অভিভাবকসহ এলাকাবাসী। 
বেড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার বরাবর গত ২৬/০৬/১৯ তারিখে লিখিত অভিযোগ দায়ের করে লম্পট শিক্ষক আজিজুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে দাবির উদ্দিন মুন্সীসহ ৮ জন অভিভাবক। 
অভিযোগে জানা যায়, বিদ্যালয় চলাকালীন বিভিন্ন সময়ে লম্পট আজিজুর রহমান নানা ভাবে মেয়েদের উত্যক্ত করে আসছিল। বিষয়টি বাবা মাকে জানাতে নিষেধ করেন এই শিক্ষক। প্রকাশ করলে মেরে ফেলবে বলে হুমকি ও ভয়ভীতি দেখায় ছাত্রীদের। শিক্ষকের অনৈতিক আচরণের কারণে অনেক মেয়ে বিদ্যালয়ে যেতে অনিহা প্রকাশ করে। তারা বিদ্যালয়ের ভীতিকর স্থান মনে করে অনুপস্থিত থাকে। 
বিষয়টি জানাজানি হলে বুধবার অভিভাবকসহ এলাকাবাসী জড়ো হয় স্কুল চত্বরে। এক পর্যায়ে উত্তেজিত জনতা শিক্ষককে গণধোলায় দেয়। এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষককে উদ্ধার করে উপজেলায় নিয়ে যান। 
উল্লেখ্য, চরিত্রহীন লম্পট আজিজুর রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। তিনি ২০১৭ সালে রাজ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রীদের সাথে যৌন হয়রানি করার অভিযোগে শাস্তিমূলক বদলী করা হয় রানীগ্রাম বিশ্বাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে এসেও একই ঘটনার পূণরাবৃত্তি ঘটায় ২০১৮ সালে তাকে আবারও শাস্তিমূলক বদলি করা হয়। বাগ মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি। গত ২৫/০৬/২০১৯ তারিখে অত্র বিদ্যালয়ে ছাত্রীর সাথে অশালীন আচরণ করায় পরদিন তাকে গণধোলাই দেয় এলাকাবাসী।

কোন মন্তব্য নেই