পাবনায় ৮ মাস পর হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পিবিআই
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় দীর্ঘ ৮ মাস পর হত্যা মামলার প্রধান আসামীসহ মাইক্রোবাস আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পাবনা। বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫টার সময় আটক করে পিবিআই পুলিশ। আটককৃতরা হলেন আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের মোঃ আব্দুর সাত্তার শেখের ছেলে মোঃ মাসুম শেখ (৩৮) এবং আমিনপুর থানা ভাদুরবাগ গ্রামের মৃত মোঃ ওয়াজেদ কাজী ছেলে মোঃ আসলাম কাজী সন্টু (২৮)।
পিবিআই পাবনা জেলা প্রধান অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ফারুক হত্যার মূল আসামী নানা কৌশল অবলম্বন করে বাংলাদেশের বিভিন্ন জেলায় পালিয়ে বেড়ায়। আধুনিক তথ্য প্রযুক্তি সহায়তায় তাদের আজ গ্রেফতার করি।
আসামী প্রাথমিক জিজ্ঞসা বাদে ঘটনা সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জিজ্ঞসা বাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, পাবনা শহরে বেসরকারী ঔষধ কোম্পানিতে চাকুরি করতেন মোঃ ফারুক হোসেন (২৭)। তার বাড়ি রংপুর জেলা উত্তম-বানিয়াপাড়া গ্রামের লিয়াকত আলী ছেলে।
গত ০৮ অক্টোবর ২০১৮ তারিখে ফারুক তার কাজ শেষে পাবনায় আসার জন্য আতাইকুলা মাধপুর পুর্ব পরিকল্পানাকারী একটি চিনতাইকারীর চক্রের মাইক্রোবাসে ওঠে। কাছে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, না দিতে চাইলে টাকার ব্যাগের ফিতা গলায় জড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করে ।
পরে পাবনার কাশিনাথপুরে বাজারের পার্শ্বে বিরাহিমপুর ব্র্যাক অফিসের সামনে ফেলে যায়। এ ঘটনায় ৯ অক্টোবর নিহত ফারুকের ভাই মিজানুর রহমান বাদী হয়ে আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এদের বিচার দৃষটানত মুলুক হলে এমন কাজ আর কেউ করবে না।
উত্তরমুছুন