Pabna



ঈশ্বরদী শিশুমেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেরা স্টল নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার ঈশ্বরদীতে জেলা সিনিয়র তথ্য অফিসের আয়োজনে দুইদিনব্যাপী শিশুমেলা-১৯ অনুষ্ঠিত হয় । মেলায় উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের বেশ কিছু স্টল অংশ গ্রহণ করে। স্টলগুলোর মধ্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সেরা নির্বাচিত হয়। 
অংশগ্রহণকারী সরকারী বেসরকারী প্রতিষ্ঠান নিজ নিজ ষ্টলে শিশুদের উন্নয়নে সচেতনা মূলক বিভিন্ন উদ্বুব্ধ করন কার্যক্রম প্রদর্শন করে। এ সকল প্রতিষ্ঠানের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঈশ্বরদী তাদের নিজ স্টলে শিশুদের বুদ্ধিবৃত্ত, শারিরিক ও মানুষিক বিকাশের জন্য শিশুদের হাত ধোয়ার কৌশল ও হাইজিন বিষয়ক তথ্যাদি সুন্দর ভাবে উপস্থাপনাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত্ত উন্নত স্যানিটেশন সুবিধা সম্বলিত ওয়াস ব্লক এর বিভিন্ন উপাদান প্রদর্শন ও ওয়াস ব্লক ব্যবহার বিধি বিষদ ভাবে উপস্থাপন করায় সেরা স্টল হিসেবে স্থান পায়। 
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে এ শিশুমেলার সমাপনী অনুষ্ঠানে পৌর মেয়র আবুল কালাম মিন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা স্টল সহ অংশগ্রহনকারী সকল স্টলে মাঝে পুরস্কার তুলে দেন। 
এ সময় জেলা সিনিয়র তথ্য অফিসার ফরহাদ হোসেন, সহকারী তথ্য অফিসার আব্দুল আউয়াল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,ঈশ্বরদীর উপসহকারী প্রকৌশলী মহাবুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই