সুজানগরে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন সহযোগীতা করে অসহায় পরিবারকে আর্থিক ভাবে সহয়তা করছে।
তিনি আরো বলেন বয়স্ক, বিধবা ও প্রতিবন্দীদের পাশাপাশি সরকার তাদের পরিবারের দায়িত্ব ভার গ্রহন করছেন। পাবনার সুজানগরে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের আয়োজনে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান প্রমুখ। মোট ৯শত ৪৫ জন বয়স্ক, ৩শত ৩২ জন বিধবা ও ২শত ৮৬ জন প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়।

কোন মন্তব্য নেই