শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্র চাঁদপুরের পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান
নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুণর্মিলনী-২০১৯ উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান টুটুলকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
একই সাথে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম কে ও সন্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিডিফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কাম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও তারেক মোর্শেদ, প্রাক্তন ছাত্র পাবনা প্রেসক্লাব সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল্লাহ, খালেকুজ্জামান সুইট, ডা. আহমেদ মোস্তফা নোমান প্রমুখ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


কোন মন্তব্য নেই