Pabna



শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুণর্মিলনী-২০১৯ উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। 
আজ শনিবার সকালে শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম ও স্কুলের প্রাক্তন ছাত্র চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান টুটুল। 
এ সময় উপস্থিত ছিলেন বিডিফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও তারেক মোর্শেদ, প্রাক্তন ছাত্র পাবনা প্রেসক্লাব সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল্লাহ, খালেকুজ্জামান সুইট, ডা. আহমেদ মোস্তফা নোমান প্রমুখ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

কোন মন্তব্য নেই