Pabna



পাবনা জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনা জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সভায় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে ও জেলা  আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র পরিচালনায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এ্যাড: শামসুল হক টুকু এমপি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এম সাইদুল হক চুন্নু, সহ-সভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সহ সভাপতি আবুল কালাম আজাদ বাবু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক এ্যাড: আব্দুল আহাদ বাবু প্রমুখ। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মতীন খান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এ্যাড: বেলায়েত আলী বিল্লু, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদসহ জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই