Pabna



পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল হকের স্ত্রী মাজেদা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু:স্থ‘র মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম-
পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম আজিজুল হকের স্ত্রী মোছা মাজেদা খাতুনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩‘শ দু:স্থ‘র মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সকালে মরহুম আজিজুল হকের শহরের নিজ বাসভবন ‘সান ভিউভিলায়’ এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন।

পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, অর্থ সম্পাদক শুশিল কুমার তরফদার, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, মরহুম আজিজুল হকের ছোট ছেলে নাজমুল হক পিপলু, মেয়ে জিনাত সুলতানা লেসলি, ছোট ছেলের স্ত্রী সাজেদা নাহার, ছোট নাতনী নাবিহা তায়রা পরশ, নাতনী শারমীন সুলতানা সোহেলী, নাতী শফিক হাসান রানা, নাতনী সাবিহা পান্না শান্তা, নাতী আতিকুল ইসলাম উল্লাসসহ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই