Pabna



পরিবহন শ্রমিকদের মধ্যে শিমুল বিশ্বাসের খাদ্য সামগ্রী বিতরন



নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
করোনা ভাইরাস সংক্রামণের কারণে পাবনার কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ন সাধারন সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। গতকাল শুক্রবার সকালে শহরের দারুল আমান ট্রাষ্টের মাঠে ১৫’শ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পাবনা জেলা ট্রাক, র্ট্যাংকলরী ও কাভার্ড  শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ শেখের সভাপত্বিতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাক চালক ইউনিয়নে সাবেক সভাপিত আব্দুর রাজ্জাক,সহ-সভাপতি আমজাদ হোসেন,যুগ্ন-সাধারন সম্পাদক আমিরুল ইসলাম ইসাহাক, প্রচার সম্পাদক আব্দুল বারেক, সদস্য শেখ শাহিন,আরো উপস্থিত ছিল হাফিজুর রহমান, আহমেদ আলী, সাচ্ছু, মোতালেব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রান সম্বনয়ক আঁখিনুর ইসলাম রেমন প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতারনের পুর্বে দোয়া পরিচালনা করেন পাবনা ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ ইকবাল হোসাইন।


কোন মন্তব্য নেই