Pabna



জেলা ছাত্রলীগ নেতা রুহুলসহ জড়িতদের নাম উল্লেখ করে টাকা ছিনতাই’র ঘটনায় চাজশীট

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় দিনে দুপুরে ব্যবসায়ীর ৫ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃর্ধাসহ জড়িতদের নামে চাজশীট দাখিল করেছেন পুলিশ। আজ শনিবার আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আলম পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেন।  

তিনি পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজারের ভূষি ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে মুসা কর্মচারীকে সাথে নিয়ে গত ১০ মে (রবিবার) দুপুরে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন। পথিমধ্যে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা বাজার সংলগ্ন ব্রীজের উপর থেকে ব্যবসায়ীকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যবসায়ী মুসার আত্মচিৎকারে পাশ্ববর্তীরা ছিনতাইকারীদের ধাওয়া করলে টাকার ব্যাগ ফেলে রেখে তারা দৌড়ে পালিয়ে যায়। ব্যবসায়ী মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করলে মুহুর্তেই আমরা অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃর্ধা ও তার ছোট ভাই রানা মৃর্ধা ও মামা শিপনকে আটক করা হয়। 

পরে ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যবসায়ীর ছেলে মুসাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের দেয়া মামলার এজহার মোতাবেক মামলার নামীয় ৫ আসামীর নাম দিয়ে চাজশীট দাখিল করেন মামলার তদন্তকারী কমকতা ইন্সপেক্টর শরিফুল ইসলাম। 
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিরুল আলম আরো জানান, ছিনতাইয়ের অভিযোগে গ্রফতার করা ছাত্রলীগ নেতা রুহুল আমীনের বিরুদ্ধে থানা একাধিক অভিযোগও রয়েছে।

কোন মন্তব্য নেই