ঈদে ঘুরতে এসে মাসুমদিয়াতে স্বামী-স্ত্রী করোনা পজেটিভ, এলাকা লকডাউন
নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
পাবনা'র আমিনপুর থানার মাসুমদিয়া ইউনিয়ন এর শ্যামসুন্দরপুর (যদুপুর) গ্রামে অবস্থানকারী ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যই স্ত্রী করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। স্বামীর বাড়ির জেলায় স্বামীকেও পজেটিভ দেখানো হয়েছে।
স্বামী-স্ত্রী হলো মোঃ ঝর্ণা খাতুন এবং আব্দুল আলীম। জানা যায় ১০-১২ দিন আগে ঝর্ণা তার স্বামী আব্দুল আলীমকে সাথে নিয়ে ঈদ করতে তার বাবার বাড়ি ঘুরতে এসেছে।
সন্দেহবশত তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে, সেই নমুনা পরীক্ষার রিপোর্ট এ জানা যায় তাদের মধ্যে স্বামী-স্ত্রী করোনা আক্রান্ত।
বিষয়টি জানা মাত্রই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক গিয়ে করোনা শনাক্তকৃত বাড়িটি সহ আশে পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে আতঙ্কে আছেন পুরো মাসুমদিয়া ইউনিয়ন বাসী। কারণ, আক্রান্ত দুজন উক্ত এলাকায় আসার পর বাজার-দোকান পাট সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে।

কোন মন্তব্য নেই