সরেজমিন পাবনা শহর, নেই কোন নিরাপত্তা ও স্বাস্থ্য বিধি
নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ
আজ ২৩ মে পাবনা শহরের ইন্দিরা মোড় এর চিত্র৷ দুপুর ১২টা ১২ মিনিটে ছবিটি তোলা হয়৷ পাবনায় আজ আরো পাঁচ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে৷
ইতোমধ্যেই জেলা প্রশাসক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার সকল দোকানপাট ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া বন্ধ ঘোষণা করেছেন৷
দোকান মালিকরাও কম নয়, তারা চুপচুপি দোকানের এক সাটার খুলে গোপনে বেচাবিক্রি চালিয়ে যাবার চেষ্টা করছেন ৷ প্রশাসনের কেউ আসলে ধাপধাপ দোকানের সাটার বন্ধ হয়েযায়৷ সাধারণ মানুষের মধ্যে এতোটুকুও ভয় বা সচেতনতা নেই ৷ তারা যে কি কিনবে কেন এসেছে নিজেরাই জানেন না৷ সামাজিক দুরত্ব দুরে থাক, অনেকের মুখে মাস্ক পর্যন্ত দেখা যায় নাই৷ অনেকের মন্তব্য কারফিউ দিয়ে ব্যাবস্থা নেয়া উচিত৷ আল্লাহ সহায়৷
আল শাহরিয়ার হোসাইন মন্তব্য করেন, এভাবে চললে সরকারের আর কিছুই করার থাকবেনা। তখন আকাশের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি বের করে স্রষ্টার কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবেনা।
একজন সংবাদকর্মীর ওয়াল থেকে।

কোন মন্তব্য নেই