Pabna



রানা গ্রুপের চেয়ারম্যান রানা বিশ্বাসের ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকমঃ

পাবনায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রানা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের ঈদ সামগ্রী বিতরণ করেছন। 
শনিবার পাবনা সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় প্রয় ৫ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেছেন রানা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বিশ্বাস রানা।


কোভিড-১৯ এর প্রভাবে পাবনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এছাড়াও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সদর উপজেলা দোগাছি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এ সকল অসহায় দরিদ্র মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। একই সাথে ঈশ্বরদী ও বেড়া উপজেলার ট্রাক শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি আজমত আলী বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় এসব শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ কালে লছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা সিরাজগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাসসহ জেলা উপজেলা পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং রানা গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় এসব অতিথীরা এসব অতিথীরা ঈদ সামগ্রী বিতরণ করেন।


কোন মন্তব্য নেই