Pabna



দরিদ্রদের মাঝে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি’র ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
নওগাঁ জেলার মান্দা থানার বিষ্ণুপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান মরহুম মোখলেছুর রহমানের বড় ছেলে পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ মাহফুজ নয়ন তার নিজ ইউনিয়নের ৯ টি ওয়াডের দরিদ্র মানুষের মাঝে নিজ পরিবারের ঈদের খরচ দিয়ে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাঃ মাহফুজ নয়ন এ সময় তার মৃত বাবার জন্য সবার কাছে দোয়া চান এবং ভবিষ্যতে যেন তার বাবার মতো সবার পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে পারেন এজন্য সবার সহযোগিতা কামনা করেন। 

কোন মন্তব্য নেই