সাঁথিয়ায় মোশারফ’র কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ
সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
ঈদকে সামনে রেখে(কেভিট ১৯) করোনাভাইরাস সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় কর্মহীন, দূঃস্থ ও অসহায় মানুষের পাশে হাজির হয়েছেন ঢাকাস্থ সাঁথিয়া কল্যান সমিতির সাধারণ সম্পাদক ও পাবনা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন স্কাই।
গতকাল ১০ টায় সাঁথিয়া সরকারী পাইলট হাই স্কুল মাঠে কর্মহীন, দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রায় ৫০০ প্যাকেট খাদ্য সামগ্রি বিতরণ করেছেন। প্রতিটি প্যাকেটে ছিল ৫কেজি চাউল, ২ কেজি আটা, ১ডাল, ১/২ কেজি তেল ও ১ টি সাবান । খাদ্য সামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহম্মেদ, সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ মনসুরুল ইসলাম এবং কেন্দ্রিয় উলামালীগের সহসভাপতি মাওঃ আবু ইউসুফ প্রমুখ।

কোন মন্তব্য নেই