Pabna



দেশী মদসহ একজনকে আটক মাধপুর হাইওয়ে পুলিশ

সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনার সাঁথিয়ার মাধপুর হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে রবিবার দুপুরে পাবনা-কাশিনাথপুর সড়কের শোলাবাড়িয়া ব্রীজের নিকট থেকে দেশী তৈরী ৫ লিটার মদসহ প্রদীপ সুত্রধর (৪০) নামে একজনকে আটক করেছে। সে পাবনার আমিনপুর থানার হরিদেবপুর গ্রামের মৃত নিতাই সুত্রধরের ছেলে।  

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) আলী রেজা জানান, পাবনা থেকে সিএনজি যোগে চেলাই মদ নিয়ে একজন আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির পুলিশ পাবনা-কাশিনাথপুর সড়কের শোলাবাড়িয়া ব্রীজের নিকট অবস্থান করে। উক্ত স্থনে সিএনজি আসলে থামাতে বলা হলে একটি কালো ব্যাগ নিয়ে প্রদীপ পালাতে গেলে তাকে হাতে নাতে আটক করে পুলিশ। তার ব্যাগ থেকে ৫ লিটার দেশী তৈরী চেলাই মদ উদ্ধর করা হয়। বহনকারী সিএনজি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

কোন মন্তব্য নেই