Pabna



সাঁথিয়া পৌর মেয়রের ত্রাণ বিতরণ

সাঁথিয়া প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে (কোভিট ১৯) করোনাভাইরাসের কারনে সারা দেশের ন্যায় পাবনার সাঁথিয়ায় কর্মহীন, দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। রবিবার সাঁথিয়া সরকারী ডিগ্রি কলেজ মাঠে সাঁথিয়া পৌর মেয়রের উদ্যোগে পৌর সভার কর্মহীন, দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারী ত্রাণ প্রায় ছয় হাজার কেজি (৬ শত প্যাকেট) চাউল বিতরণ করেছেন এবং উপস্থিত সবাইকে একটি করে মার্কস প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড্যাঃ শামসুল হক টুকু এমপি, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম প্রাং, সাঁথিয়া সরকারী ডিগ্রি কলেজের নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম মঞ্জু এবং এমপি পুত্র আসিফ শামন্স রঞ্জন ও  সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শামসুল হক স্বপন। 
এ সময় শামসুল হক টুকু এমপি বলেন, সমাজের সামর্থবানদের এ করোনা কালীন দূর্যোগ মুহুর্তে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।      

কোন মন্তব্য নেই