Pabna



পৌরসভার ১৩নং ওয়ার্ডে জেলা স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, পাবনামেইল টোয়েন্টিফোর ডটকম:
পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ও ক্রিস্টাল গ্রুপের সহযোগিতায় পৌরসভার ১৫টি ওয়ার্ডের দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। 
সোমবার দুপুরে পৌর ১৩নং ওয়ার্ডে চাঁদা খাঁ’র বাঁশতলা বিএডিসি প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জামিরুল ইসলাম মাইকেল, ক্রিস্টাল গ্রুপের অন্যতম পরিচালক ও সি-লাইন পরিবহনের স্বত্বাধিকারী সাবেক ছাত্রলীগ নেতা সেলিম হোসেন, পৌর স্বেচ্ছাসবেকরীগের সভাপতি শহিদ মালিথা, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলালুর রহমান, সাধারন সম্পাদক রোকনুল ইসলাম রাঙা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ওসমান গনি, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাসিম হোসেন, সদস্য নাঈম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক পলাশ সহ জেলা স্বেচ্ছাসেবক লীগের  অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই